1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সন্দ্বীপে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

সন্দ্বীপে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান
দেশ বিদেশের মত সন্দ্বীপেও আজ ৩ মে (বুধবার) সন্ধ্যায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে সন্দ্বীপ উপজেলার এনাম নাহার হাই স্কুল মোড় তাজ হোটেলের কনফারেন্স রুমে উক্ত দিবস পালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত উন্মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক ও বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন।
উমুক্ত আলোচনা সভায় অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক সালেহ নোমান, শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোক্তা, সম্পাদক ও প্রকাশক  অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, মাসিক সজাগ সন্দ্বীপ পত্রিকার সম্পাদক প্রভাষক ফসিউল আলম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার নীলাঞ্জন বিদ্যুৎ, দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান, নাট্যকর্মী কামাল উদ্দীন তালুকদার।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক খবরপত্র পত্রিকার সাবেক সন্দ্বীপ প্রতিনিধি হাফেজ জামাল আবদুল নাছির শাহী।
বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাইফুল ইসলাম, আব্দুর রহমান ইমন, ফয়সাল আসির ও আবদুল হামিদ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সাউথ সন্দ্বীপ প্রতিনিধি নজরুল নাইম প্রমুখ।
বক্তরা বলেন একবিংশ শতাব্দীতে গণমাধ্যমের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও ভয়হীন ঢরহীন সাংবাদিকতা যেমন কমে গেছে তেমনি কমে গেছে সংবাদকর্মীদের দায়বদ্ধতামুলক সংবাদ। এ সংকট উত্তরণে সরকার, আমলা ও সাংবাদিক সংগঠনগুলোকে একাত্ন হয়ে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন পরতে পরতে প্রতিবন্ধকতাকে পরাভূত করেই দ্বীাঞ্চলে সাংবাদিকতা করতে হয়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla