1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দুই হাজার সাংবাদিককে সহায়তা দেওয়া হবে: তথ্যমন্ত্রী - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

দুই হাজার সাংবাদিককে সহায়তা দেওয়া হবে: তথ্যমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৫৯৮ বার পড়া হয়েছে

  বৈশ্বিক এই মহামারিকালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আরও দুই হাজার সাংবাদিককে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

আজ রোববার ২৫ এপ্রিল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যখন ‘লকডাউন’ চলছে তখন সাংবাদিকদের কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করেছি। আপাতত আরও দুই হাজার সাংবাদিককে দুই কোটি টাকা দিয়ে সহায়তা করব, প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

এই অর্থবছরে আরও ২০০ সাংবাদিককে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে ৪০ জনকে সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরেও এই অর্থবছরে আরও সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

২০১৪ সালে সংসদে আইন পাস করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এই ট্রাস্টের মাধ্যমে অসুস্থ, অসচ্ছল সাংবাদিকদের প্রতিবছর সহায়তা দেওয়া হচ্ছে। কয়েকশ সাংবাদিককে এই ট্রাস্ট থেকে সহায়তা দেওয়া হয়েছে। কোনো সাংবাদিক মারা গেলে এককালীন তিন লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

তিনি আরও বলেন, করোনা মহামারির মধ্যে যারা চাকরি হারিয়েছেন বা বেতন পাচ্ছিলেন না, তাদের সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে কল্যাণ ট্রাস্টের বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম। করোনার প্রথম ঢেউয়ে অনেকে কর্মহীন হয়ে পড়েন, অনেকে বেতন পাচ্ছিলেন না, অনেকে চাকরিচ্যুত হয়েছেন- সারাদেশের এমন তিন হাজার ৩৫০ জন সাংবাদিককে দলমত নির্বিশেষ সহায়তা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla