1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ইত্তেফাকের রেজা, সম্পাদক পূর্ব দেশের দেবদুলাল - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ইত্তেফাকের রেজা, সম্পাদক পূর্ব দেশের দেবদুলাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

   চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক ইত্তেফাকের সালাউদ্দিন রেজা সভাপতি ও দৈনিক পূর্বদেশের দেবদুলাল ভৌমিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে চৌধুরী ফরিদ সিনিয়র সহ-সভাপতি, মনজুর কাদের মনজু সহ-সভাপতি, শহীদুল্লাহ শাহরিয়ার যুগ্ম সম্পাদক, রাশেদ মাহমুদ অর্থ সম্পাদক, নাসির উদ্দিন হায়দার সাংস্কৃতিক সম্পাদক, সোহেল সরওয়ার ক্রীড়া সম্পাদক, কুতুব উদ্দিন গ্রন্থাগার সম্পাদক, আল রাহমান সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক, খোরশেদুল আলম শামীম প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জসিম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। রাতে বঙ্গবন্ধু হলে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ওমর কায়সার।

ক্রীড়া সম্পাদক পদে সোহেল সরওয়ার সর্বোচ্চ ১৯১ ভোট পেয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত  ভোট গ্রহণ হয়।এই নির্বাচনে ২৬৬জন ভোটারের মধ্যে ২৫৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক এই নির্বাচনে বিজয়ী ও বিজিত সকল প্রার্থীদেরকে সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন এক বিবৃতিতে প্রাণঢালা অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা জানাইয়েছেন।বিবৃতিতে তিনি এই নতুন নেতৃত্বে গতিশীল কর্মে পেশাগত সাংবাদিকদের সঠিক মূল্যায়ন ও মর্যদা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla