1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এজেএফবি স্টার এ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রামের জিন্নাত আলী - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

এজেএফবি স্টার এ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রামের জিন্নাত আলী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

মিডিয়ায় বিশেষ অবদান রাখায় আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন অপরূপ টিভি অনলাইন চেয়ারম্যান মোঃ জিন্নাত আলী। ১২ নভেম্বর শনিবার বিকাল ৪টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রধান মিলনায়তনে জাঁক-জমকপূর্ণ আয়োজনে মধ্য দিয়ে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন, জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহ্ফুজুর রহমান, প্রধান বক্তা ছিলেন সাবেক রেল মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি, চলচ্চিত্র ব্যক্তিত্ব পরিচালক কাজী হায়াত, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, অভিনেতা মিশা সওদাগর। এতে সভাপতিত্বে করেন বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) সভাপতি আবুল হোসেন মজুমদার। পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে মোঃ জিন্নাত আলী বলেন, কাজের স্বীকৃতি পেলে ভাল লাগে, কাজে উৎসাহ বাড়ে। মিডিয়ায় কাজ করার মাধ্যমে সমাজ সংসার তথা দেশের বৃহত্তর স্বার্থে কাজ করা যায়। এই স্টার অ্যাওয়ার্ড টি শুধু আমার পাওনা নয়, এটা চট্টগ্রামের জন্য গর্বের বিষয়। পুরো অনুষ্ঠানটি বিনোদন অঙ্গনের প্রবীণ ও নবীনদের মিলনমেলায় পরিণত হয়। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিগণ ও তারকা শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শফিউল আলম বাবু ও শারমিন মিশু। অনুষ্ঠানে চলচ্চিত্র, টিভি ও মঞ্চের জনপ্রিয় সেলেব্রিটিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla