1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা সরকারী পোস্ট অফিস হয়ে উকিল নোটিশ ফেরত আসল লয়ারের দপ্তরে সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাংবাদিকতা জগতের বলিষ্ঠ কণ্ঠস্বর গিয়াস কামাল চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সাবেক সভাপতি গিয়াস কামাল চৌধুরী’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম শাহ আমানত দরগাহ্ লেইনস্থ তনজিমুল মোসলেমীন এতিমখানা মিলনায়তনে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সাংঠগনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনায় অংশগ্রহণ করেন প্রখ্যাত সাংবাদিক-সম্পাদক-মুক্তিযোদ্ধা আলহাজ্ব মইনুদ্দীন কাদেরী শওকত, দৈনিক নয়াবাংলা সম্পাদক জেড.এম. এনায়েত উল্লাহ হিরু, মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, সীতাকুÐ তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, মাওলানা মমতাজুল ইসলাম, অধ্যাপক ফজলুল কাদের, আবদুর রহমান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন তনজিমুল মোসলেমীন এতিমখানার শিক্ষক মাওলানা হাফেজ মুহাম্মদ ফজলুল কাদের।
সভাপতির বক্তব্যে সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী। চলনে-বলনে তিনি ছিলেন সদা জাগ্রত গণতান্ত্রিক আন্দোলনের কাÐারী। বাম ডান সকল পন্থীদের জন্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস। সত্যকে প্রকাশ করাই ছিল তাঁর একমাত্র সাধনা।
প্রধান অতিথি মুক্তিযোদ্ধা-সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, পেশাদার সাংবাদিকসহ সর্বস্তরের সকল মানুষের কল্যাণ ও উপকারে গিয়াস কামাল চৌধুরী সবসময় নিজেকে উৎসর্গ করেছিলেন। রাজনৈতিক মত পার্থক্যের ঊর্ধ্বে থেকে তিনি সব মানুষ ও সব সাংবাদিকের উপকার করেছিলেন। এ ধরণের উপকারী সাংবাদিক এখন আর নেই। তাঁর মত উপকারী সাংবাদিক এ যুগে আর পাওয়া যায় না- ভবিষ্যতেও পাওয়া যাবে কি- না সন্দেহ।
দৈনিক নয়াবাংলা সম্পাদক জেড.এম. এনায়েত উল্লাহ বলেন, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর একান্ত অনুসারী। তিনি ছিলেন সাংবাদিকতার কিংবদন্তী, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতার জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন।
অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে দেশে যখন ২৯টি পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তখন গিয়াস কামাল চৌধুরী সাংবাদিক নেতাদের মধ্যে প্রথম প্রতিবাদ করেছিলেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী। পরিশেষে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla