1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গণমাধ্যমকর্মীদের বাঁধা দিলে ৩ বছরের জেল-জরিমানা - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

গণমাধ্যমকর্মীদের বাঁধা দিলে ৩ বছরের জেল-জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৯ বার পড়া হয়েছে
নির্বাচনের সময়ে সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে বাধা দিলে সর্বোচ্চ ৩ বছরের জেল-জরিমানার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব খান। এ সময় তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিশেষ বিধান যুক্ত করার সুপারিশ করে আরপিও, সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
বর্তমান ইসি বেশ কয়েকটি আইন পরিবর্তনের জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে উল্লেখ করে আহসান হাবিব খান গণমাধ্যমকর্মীদের উদ্দেশ করে বলেন, যেহেতু আপনারা আমাদের চোখ-কান। আমাদের বদলে আপনারা হাজির (ভোটকেন্দ্রে) থেকে সংবাদগুলো সঠিকভাবে কাবার করেন। আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে একটি নতুন সংযোজন করেছি। তা হচ্ছে, আপনাদের দায়িত্ব পালনে যদি কেউ বাধাগ্রস্ত করে, আপনাদের যদি কেউ হেনস্থা করে এবং আপনাদের ইকুইপমেন্ট ও সঙ্গী-সাথীদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সর্বনিম্ন ১ বছর ও সর্বোচ্চ ৩ বছরের জেলের বিধান রাখা হয়েছে। এছাড়া জরিমানাও রাখা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla