1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা সরকারী পোস্ট অফিস হয়ে উকিল নোটিশ ফেরত আসল লয়ারের দপ্তরে সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাংবাদিক শামীম রেজাকে হেনস্তার প্রতিবাদে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি শামীম রেজাকে কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও তার সহচর কর্তৃক হেনস্তা এবং সারা দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামে কর্মরত সাংবাদিক বৃন্দ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন একাত্মতা পোষণ করেছে। মানববন্ধনে সাংবাদিক শামীম রেজাকে হেনস্তাকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানকে বরখাস্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।  সাংবাদিক শামীম রেজার হেনস্তাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে চট্টগ্রাম থেকে সাংবাদিক সমাজ সারাদেশে বিভিন্ন কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন।

বক্তারা আরো বলেন, দৈনিক সকালের সময় পত্রিকায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম দুর্নীতি নিয়ে তথ্যভিত্তিক ধারাবাহিক সংবাদ প্রকাশ করে পত্রিকাটি সাহসিকতার পরিচয় দিয়ে আসছে। এই পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অপচেষ্টা করেও  কলম বন্ধ করতে পারেনি। চট্টগ্রামেও সকালের সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও ব্যর্থ হয়েছে কুচক্রী মহল।
দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টু এই মানববন্ধনে সভাপতিত্ব করেন।

শনিবার ৬ আগস্ট সকাল ১১টায় নগরীর চেরাগী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন আমাদের নতুন সময় চট্টগ্রামের সিনিয়র রিপোর্টার রিয়াজুর রহমান রিয়াজের সঞ্চালায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো’র স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন  দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, সাপ্তাহিক পূর্ববাংলা ও বাংলাপোস্টবিডির সম্পাদক এম. আলী হোসেন, দৈনিক আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ, দৈনিক নয়া দিগন্ত স্টাফ রিপোর্টার ওমর ফারুক, নিউজ গার্ডেন সম্পাদক কামরুল হুদা, দৈনিক আজকের বিজনেজ বাংলাদেশ ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম, দৈনিক পূর্বকোণ সহ সম্পাদক রাজীব রাহুল, দৈনিক বাংলাদেশ সমাচর বিভাগীয় প্রধান আব্দুল মতিন চৌধুরী রিপন, সাংবাদিক নুরুদ্দিন সাগর, এশিয়ান টিভির নিজাম উদ্দীন খান, সোহাগ আরেফিন, দৈনিক আমাদের চট্টগ্রাম প্রধান প্রতিবেদক মুজিব উল্যাহ তুষার, চট্টগ্রাম আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এড. সেলিম চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও লেখক আ ফ ম মোদাচ্ছের আলী, সাংবাদিক এম আর আমিন, মো. মোস্তফা জাহেদ, নেক্সাস টেলিভিশনের নাছির উদ্দীন, দৈনিক আমার সংবাদ চট্টগ্রাম ব্যুরো প্রধান মামুনুর রশীদ চৌধুরী, সি-চট্টলা টিভির মোহাম্মদ জোনাইদ, সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদ্দীন, দৈনিক অগ্নি শিখা ব্যুরো প্রধান স.ম জিয়াউর রহমান, দৈনিক বাংলাদেশের আলো ব্যুরো প্রধান জুয়েল বড়ুয়া, আনিস খোকন, কে এম রাজিব, বিপ্লব দাশগুপ্ত, মো. রফিকুল ইসলাম, মো. ইসমাইল, আরফাত ছিদ্দিকী, তৌহিদুল ইসলাম, মো. জুবাইর, মো. শফিকুল ইসলাম, মো. আবদুল কাদের, মো. রফিকুল ইসলাম, শহিদুল হক ভূইয়া, বেলায়েত হোসাইন, বিপ্লব বড়ুয়া বিজয়, সুমন বড়ুয়া, ওসমান গনি, শেখ ফরমান উল্লাহ চৌধুরী ।

এছাড়াও জাতীয় ও স্থানীয় দৈনিক, টিভি চ্যানেল, অলাইন টিভির চট্টগ্রাম অঞ্চলে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও জাতীয় সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla