1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাংবাদিক এলাহী জামিন পেলেন - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

সাংবাদিক এলাহী জামিন পেলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে

 দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছেন আদালত।রাঙ্গামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকেঁ গতকাল আটক করে পুলিশ।  

বুধবার (৮ জুন) দুপুরে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা সাংবাদিকের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদ।

মোখতার আহমেদ জানান, ‘আসামির বিরুদ্ধে যে ধারায় অভিযোগ আনা হয়েছে সেটি জামিন যোগ্য। বিজ্ঞ আদালতে আমরা জামিন আবেদন করেছিলাম৷ আদালত ১ হাজার টাকা বন্ডে আমার জিন্মায় সাংবাদিক ফজলে এলাহীর জামিন মুঞ্জর করেছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।আজ বুধবার সকালে তাকে আদালতে তোলা হয়।

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে করা এই মামলার বাদী ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন আনোয়ার।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla