1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কালিহাতীতে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - পূর্ব বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টেকনাফে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ নয় মাসে এসআরবি-৭’র ৯৪৪ অভিযান: গ্রেপ্তার ১,০৬৭ বান্দরবানে ওএসডি হওয়া সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ সিএমপির ৩ থানার ওসির রদবদল ব্যস্ততার মাঝেও সেবা দিতে গণশুনানিতে ছুটে এলেন মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যানের আনুষ্ঠা‌নিক দা‌য়িত্ব গ্রহন করায় সি‌ডিএ সি‌বিএ’র অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লিমিটেড’র ডিজিএম মোরশেদ হোসাইন আজাদ বিরুদ্ধে অভিযোগের পাহাড় চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব

কালিহাতীতে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন সাহা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), টাঙ্গাইল জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক স্বপন সাহা উপজেলার খিলদা গ্রামের মৃত কানাই লাল সাহার ছেলে। তিনি বর্তমানে থানাপাড়া এলাকায় হালিম দারোগার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত থানাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম। অভিযানের একপর্যায়ে হালিম দারোগার বাড়িতে ভাড়াটিয়া স্বপন সাহার বসতঘর ও তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম বাদী হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং মাদক কারবারের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla