1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকাণ্ডে দগ্ধ ৩০ জনকে নগদ অর্থ সহায়তা দি‌লেন ওয়াচ ইন্টারন্যাশনাল - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকাণ্ডে দগ্ধ ৩০ জনকে নগদ অর্থ সহায়তা দি‌লেন ওয়াচ ইন্টারন্যাশনাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৫১০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩০ জনকে নগদ সহায়তা প্রদান করেছে লন্ডনভিত্তিক প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকে। মঙ্গলবার (২৫জানুয়া‌রি) সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত ২০ জনের হাতে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল আলম। এ ছাড়া আরো ১০ জনকে সংগঠনের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকের পরিচালক মহিউদ্দিন মনজু। ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রা‌খেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত। অনুষ্ঠানে লঞ্চে অগ্নিদগ্ধ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যারা উপস্থিত হতে পারেননি, তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়। উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর’২১ রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন শতাধিক যাত্রী। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে প্রায় ৩২ জন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla