1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

থানার সামনেই চাঁদা দিয়ে রাস্তায় ব্যবসা, উচ্ছেদের দাবি পুলিশেরও কিন্তু কে করবে উচ্ছেদ ?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৫৪২ বার পড়া হয়েছে

 ইসমাইল চৌধুরী
থানার সামনে এবং আশেপাশের এলাকায় কেবল ফুটপাত নয় রাস্তা দখল করেই ব্যবসা করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের দাবি দৈনিক চাঁদা দিয়েই ব্যবসা করছেন তাঁরা। চট্টগ্রাম নগরীর চকবাজার থানার সামনে এবং আশেপাশে ঘুরে এমন চিত্র দেখা যায়।

চকবাজার থানার সামনে লালচাঁদ সড়ক, কলেজ সড়ক, প্যারেড কর্ণার, সিরাজউদ্দৌলা সড়ক, কে বি আমান আলী সড়কসহ সবখানেই কোথাও ফুটপাত কোথাওবা রাস্তা দখল করে ব্যবসা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।  বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সরেজমিন পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

দখলদার ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, স্থানভেদে নিয়মিত ৩০০-৪০০ টাকা দিয়ে ব্যবসা করছেন তাঁরা। সন্ধ্যার দিকে কয়েকজন যুবক এসে টাকা নিয়ে যায়। টাকা না দিলে তাদেরকে উচ্ছেদ করা হয়। এ টাকার ভাগ নেতা থেকে পুলিশ পর্যন্ত সবাই পায় বলে জানান তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, ‘আমরা টাকা না দিলে পুলিশ আমাদেরকে বসতে দিবে? আমি ৩০০ টাকা না দিলে আমার জায়গাটা ৪০০ টাকা দিয়ে দখল করার জন্য আরেকজন বসে থাকে’।

স্থানীয় লোকজন এবং এসব সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা জানান, ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা চকবাজার এলাকার নিত্যদিনের চিত্র। এমনিতেই রাস্তা ছোট, তার উপর আবার ভ্যানগাড়ির নাম দিয়ে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাস্তা দখল করে ব্যবসা করে। এতে মানুষ ও যানবাহন চলাচল চরমভাবে বাধাগ্রস্থ হয়। দুর্ভোগের শিকার হয় এসব সড়ক দিয়ে চলাচলকারী জনগণ ও যানবাহন। তাঁরা উল্টো প্রশ্ন করেন, থানার সামনের এসব চিত্র কি পুলিশ দেখেন না? এ বিষয়ে প্রশাসনের রহস্যজনক নীরবতাকেই দায়ী করছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে কথা হয় চকবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস সাহেবের সাথে। তিনি পূর্ব বাংলা’কে বলেন, ‘আমরা প্রতিদিনই তাদেরকে উচ্ছেদ করছি। তাঁরা আবার চলে আসে। উচ্ছেদের ছবি চকবাজার থানা এবং সিএমপির ফেইসবুক পেইজে দেয়া হয়। আর বাজার ইজারাদারের বাইরে কেউ যদি চাঁদা নেন, তাদের নাম ঠিকানা আমাকে দেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব’।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla