1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে বাড়ির উঠোনে মিলছে কার্তুজ ! - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বোয়ালখালীতে বাড়ির উঠোনে মিলছে কার্তুজ !

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৭৩৫ বার পড়া হয়েছে

বাবর মুনাফ

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ির উঠোনে মিলছে কার্তুজ (গুলি)। উপজেলার পশ্চিম খরণদ্বীপ সাংবাদিক সেকান্দর আলম বাবরের বাড়ির উঠোনে গত ১১ নভেম্বর থেকে দফায় দফায় এসব কার্তুজ পাওয়া যাচ্ছে। গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আরো দুইটি কার্তুজ পাওয়া গেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক সাংবাদিক সেকান্দর আলম বাবর। বাড়ির উঠোন থেকে কুড়িয়ে পাওয়া এসব কার্তুজ বোয়ালখালী থানা পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে গত ১৯ নভেম্বর থানায় সেকান্দর আলম বাবর সাধারণ ডায়েরী করেন। গতকাল মঙ্গলবার আরো দুই কার্তুজ পাওয়ায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে আরো একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন। সেকান্দর আলম বাবর বলেন, বসতবাড়ির উঠোনে কে বা কারা এসব কার্তুজ রেখে যাচ্ছেন জানি না। এ বিষয়ে থানাকে অবহিত করেছি। তিনি জানান, গত ১১ নভেম্বর ১টি, ১৮ নভেম্বর ১টি, ১৯ নভেম্বর ৫টি এবং ১৪ ডিসেম্বর আরো ২টি কার্তুজ পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের নিয়ে আতংকে রয়েছি। সেকান্দর আলম বাবর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং দৈনিক পূর্বকোণ পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি সৈয়দপুর এ নূর ব্লসম স্কুলে প্রধান শিক্ষক। বাড়ির উঠোনে কার্তুজ পাওয়ার বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, কয়েক দফায় মোট ৯টি কার্তুজ পুলিশ উদ্ধার করেছে। তবে এসব কার্তুজ অচল। কে বা কারা এমন কান্ড করছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla