1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণসহ নিরাপত্তা প্রহরী আটক - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণসহ নিরাপত্তা প্রহরী আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৭৯ বার পড়া হয়েছে

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই) ও শুল্ক গোয়েন্দার (কাস্টমস) চট্টগ্রাম বিমান বন্দর শাখা। শনিবার ৯ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক নিরাপত্তা প্রহরীর নাম বেলাল উদ্দিন। বিমানবন্দরের টয়লেট থেকে বের হওয়ার সময় বিমানবন্দর কাস্টমস এবং এনএসআই কর্মীরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি কোমরের বেল্টে লাগানো অবস্থায় ৮০টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের দাম আনুমানিক ৫ কোটি ৪৪ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ জানান, বিমানবন্দর থেকে অবৈধ স্বর্ণের একটি চালান বের হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। টার্মিনাল থেকে বের হওয়ার সময় বেলাল উদ্দিনের দেহ তল্লাশি করলে ৮০টি স্বর্ণ বার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, স্বর্ণগুলো ঠিক কোথায় থেকে এসেছে সে বিষয়ে এখনো কিছু জানাননি আটক বেলাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিমানবন্দরের টয়লেট স্বর্ণ বারগুলো পেয়েছেন বলে দাবি করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla