1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫৪৯ বার পড়া হয়েছে
 মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে স্বাস্থ্য কর্মীকে নির্যাতন ও লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেন স্বাস্থ্য কর্মীরা। সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার খানের বিরুদ্ধে এমন অভিযোগ এনে বাংলাদেশ স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন আজ বুধবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ স্বাস্থ্য সহকারি এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান কাবুল, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. জোবায়ের হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. জসীম উদ্দিন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক সায়িদা সুলতানা। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের যথাযথ বিচার না হওয়া পর্যন্ত করোনার ভ্যাকসিন প্রয়োগসহ সকল ধরনের টিকাদান কাজ বন্ধ করে দেয়ার হুসিয়ারী দেন। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে করোনার গণটিকাদান কর্মসূচি অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী এনায়েত করিমকে লাঞ্চিত করে ইউপি চেয়ারম্যান আবুল বাসার খান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla