1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে বিএনপি কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঝালকাঠিতে বিএনপি কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪২৩ বার পড়া হয়েছে
 মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বিএনপি দু’টি কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার ৫অক্টোবর দুপুরে শহরের ইউসুফ কমিশনার সড়কে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, সোমবার সন্ধ্যায় ১৫-২০টি মোটরসাইকেলে করে এসে জয় বাংলা স্লোগান দিয়ে জেলা বিএনপির প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিসহ সাইনবোর্ড ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে তারা আমতলা সড়কে বিএনপির আরেকটি কার্যালয়েও ভাচুর করেছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে জানিয়ে তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla