1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কক্সবাজারে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত, অস্ত্র উদ্ধার - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত, অস্ত্র উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২১ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া সীমান্তে বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশীয় তৈরী ১টি বন্দুক এবং ২টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।আজ বৃহস্পতিবার ভোর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহাম্মদ দুপুরে জানান, মিয়ানমার থেকে একদল ইয়াবা পাচারকারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকায় বিজিবি’র সদস্য অবস্থান নেয়। এসময় ৪/৫জনের একটি দল আসতে দেখে তাদের গতিরোধ করার চেষ্টা করলে তারা বিজিবি’কে লক্ষ্য করে গুলি ছুড়লে বিজিবি পাল্টা গুলি চালায়। পরবর্তীতে ইয়াবা কারবারি পেছনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গোলাগুলির ঘটনায় একজন বিজিবি’র সদস্য আহত হয়েছে, তাকে উখিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া রয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla