1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের ১৫ উপ-কমিটিঃ ওয়াসিকা ও বিপ্লব বড়ুয়া ২ কমিটির দায়িত্ব পেলেন - পূর্ব বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরের শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে চট্টগ্রাম রোটারি সেন্টারের বর্ষবরণ অনুষ্ঠানে সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম পহেলা বৈশাখ বাঙালির অসম্প্রদায়িক উৎসব চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী হাড্ডি কোম্পানির জায়গা হিসেবে পরিচিত পানওয়ালা পাড়ায় সিডিএর অভিযান যশোরের শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন মারামারি ও বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের ১৫ উপ-কমিটিঃ ওয়াসিকা ও বিপ্লব বড়ুয়া ২ কমিটির দায়িত্ব পেলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৬৬ বার পড়া হয়েছে

আসন্ন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে আওয়ামী লীগ। দলটির সভাপতি শেখ হাসিনাকে চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করে আরও ১৫টি উপ–কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনার কো–চেয়ারম্যান করা হয়েছে দলের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে। ১৭ নভেম্বর শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করা হয়েছে। এছাড়া ১৫টি উপ–কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চট্টগ্রামের ওয়াসিকা আয়েশা খান এমপি এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইশতেহার উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে সভাপতিমন্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে। সদস্য সচিব তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, নির্বাচন সম্পর্কিত আইন সহায়তা বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্য ইউসূফ হোসেন হুমায়ুন এবং সদস্য সচিব করা হয়েছে আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরুকে। নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপ–কমিটির সভাপতি করা হয়েছে দলের সভাপতিমন্ডলীর সদস্য লে.কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খানকে আর সদস্য সচিব করা হয়েছে কেন্দ্রীয় সদস্য তারানা হালিমকে।

এছাড়া দপ্তর বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ আর সদস্য সচিব দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাচন পর্যবেক্ষক সমন্বয়ক উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে অ্যাম্বাসেডর মো. জিয়া উদ্দিন এবং সদস্য সচিব করা হয়েছে অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খানকে। লিয়াজোঁ উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্য মো. রশিদুল আলমকে আর সদস্য সচিব করা হয়েছে সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে।

পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে আর সদস্য সচিব করা হয়েছে কেন্দ্রীয় সদস্য সানজিদা খানমকে। প্রচার ও প্রকাশনা উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক মুখ্য সচিব কামাল আবু নাসের চৌধুরীকে এবং সদস্য সচিব করা হয়েছে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে।

মিডিয়া বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক করা হয়েছে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে, আর সদস্য সচিব করা হয়েছে সাংসদ মোহাম্মদ আলী আরাফাতকে।

পেশাজীবী সমন্বয় উপ–কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান আর সদস্য সচিব স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা। আইটি বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক উপদেষ্টা পরিষদের সদস্য মো. হোসেন মনসুর আর সদস্য সচিব বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, বিদেশি মিশন–সংস্থা বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মো. জমির আর সদস্য সচিব শাম্মী আহমেদ।

সাংস্কৃতিক সামাজিক ও ক্রীড়া উপ–কমিটির আহ্বায়ক সভাপতিমন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু আর সদস্য সচিব সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। অর্থ বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক কাজী আকরাম উদ্দিন আহমেদ, সদস্য সচিব শিল্প ও বাণিজ্য সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। ধর্ম বিষয়ক উপ–কমিটির আহ্বায়ক খন্দকার গোলাম মাওলা নকশবন্দী আর সদস্য সচিব ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম।

গত ৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয়েছে। কো–চেয়ারম্যান করা হয় দলের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla