1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঠাকুরগাঁওয়ের উৎপাদিত আম ইউরোপে রফতানি কার্যক্রমের উদ্বোধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঠাকুরগাঁওয়ের উৎপাদিত আম ইউরোপে রফতানি কার্যক্রমের উদ্বোধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪২০ বার পড়া হয়েছে
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও
 ঠাকুরগাঁও জেলার উৎপাদিত আম ইউরোপে রফতানি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ৫জুলাই  দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, ঢাকা খামারবাড়ি ডিএই’র রফাতনিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়, ইউরোপে আম রফতানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংক কোম্পানীর সিইও কাওসার আহম্মেদ রুবেল, কোম্পানীর কর্মকর্তা রাজিয়া সুলতানা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির পরিচালক মামুন উর রশিদ, আম চাষী মো: ছোটু, জিয়াউর রহমান, নুর আলম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, আম উৎপাদনকারী কৃষকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ঠাকুরগাঁও জেলায় উৎপাদনকৃত বিভিন্ন প্রজাতির আম প্যাকেটজাত করে রফতানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla