1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শিংয়ের ভিতর যত মন্ত্র ! - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শিংয়ের ভিতর যত মন্ত্র !

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

রায়হান হোসাইন

তথ্য প্রযুক্তির আধুনিক এই যুগে বাইধ্যানির এমন আধ্মাতিক চিকিৎসাতো একটু অবাক করার মতই বটে। গরু মহিষের শিংয়ে তুলা লাগিয়ে মন্ত্র পড়ে সেই তুলা ব্যবহার করা হচ্ছে চিকিৎসার মাধ্যম হিসেবে। আবার কখনো পিতলের গরু মার্কা শিং দিয়ে ঝাড়ফুকের মাধ্যমে দেওয়া হচ্ছে চিকিৎসা। গাছের আকাবাকা ঢালে সরিষার তেল মেখে মন্ত্র পড়ে দিচ্ছে রোগীর মাথায়, আর এই সবই হচ্ছে চিকিৎসা! তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এমন চিকিৎসা নিতেও হুমড়ি খেয়ে পড়ছে এক শ্রেনীর মানুষ। চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাটে কর্নফুলীর তীরে এমন এক আজব চিকিৎসার ফুটেজ উঠে এসেছে পূর্ব বাংলার ক্যামেরায়। গ্রামাঞ্চলে এমন চিকিৎসার প্রচলন বেশী থাকলেও শহরাঞ্চলে একেবারেই নেই বললেই চলে।

জানা যায়, এ জাতীয় বাইধ্যানি নারীরা দাত ব্যাথা, মাঝা ব্যাথা থেকে শুরু করে প্রায় সব রোগের চিকিৎসা দিয়ে থাকে। তবে তাদের মতে তারা জাদু টোনা, বান টোনা, জীনে ধরা নামক এসব আজব রোগেরও নাকি চিকিৎসা করে। আর এ চিকিৎসার খরচের মধ্যেও আছে একটু ব্যতিক্রম। যেমন, রোগীর আর্থিক অবস্থা বিবেচনা করে খরচ নেওয়া হয়। ১০০ টাকা থেকে শুরু করে পাঁচশ টাকা কিংবা হাজার থেকে পাঁচ হাজার টাকাও খরচ করতে হয় এই চিকিৎসায়। নাসরিন আক্তার নামক বাইধ্যানি নারী বলেন, সিংয়ে ফু দিয়ে মাত্র ৫ মিনিটে ব্যাথা ভালো করে দিই। কম খরচে ভালো চিকিৎসা দেই বলেই লোকে আমাদের বিশ্বাস করে। তবে আজব এই জাতীয় চিকিৎসকের রোগীদের বেশীরভাগই অবশ্য নিন্ম আয়ের মানুষ। রিক্সাওয়ালা, ভ্যান চালক কিংবা দিনমজুররাই এমন চিকিৎসায় বেশী বিশ্বাস করে থাকেন। তাদের মতে, কেউ কেউ নাকি রোগ থেকে ভালো হয়েছেন এমন চিকিৎসা নিয়ে। যদিও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তন্ত্রমন্ত্র শুধুই  একটি নিছক কুসংস্কার। চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ তাপস দাস বলেন, এমন অনেক নিউজ আগে দেখেছি। ওদের এই চিকিৎসা মাধ্যমটি শুধু চোখে ধুলো দেওয়া। এতে সাধারণ খেটে খাওয়া মানুষরা একদিকে প্রতারিত হচ্ছে অপরদিকে আর্থিক ক্ষতিও হচ্ছে তাদের। সচেতন মহলের দাবী, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলেই কেবলমাত্র এমন কুসংস্কার থেকে নিস্তার পাওয়া যাবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla