1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নাম গ্রীন ফুড রেষ্টুরেন্টঃ আদতে মাদক বিক্রি ও অসামাজিক কর্মকান্ডের আখড়া এটি - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নাম গ্রীন ফুড রেষ্টুরেন্টঃ আদতে মাদক বিক্রি ও অসামাজিক কর্মকান্ডের আখড়া এটি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গ্রীন ফুড রেষ্টুরেন্টের নাম দিয়ে অসামাজিক কর্মকাণ্ডের আখড়া বানিয়ে পরিবেশ বিষিয়ে তুলছে ইপিজেড অঞ্চলে । ইপিজেড থানার অদুরে মেইন রাস্তার পূর্বে বিশাল সাইনবোর্ড দিয়ে সোহাগ ও রাজিব ২ ইয়াবা পাচারকারী এ অপকর্ম চালাচ্ছে নির্বিঘ্নে । কতিপয় দূনীতিবাজ  ব্যাক্তি তাদের আশ্রয়ওও দিচ্ছে । ইপিজেড থানারওসি সাহেবের কাছে এসব বিষয় গোপন রেখে অসামাজিক কর্মকাণ্ড ও সাথে এখানে ইয়াবাও বিক্রি হচ্ছে। রেষ্টুরেন্টের পরিচালক মাসুদ ইতিপূর্বে ইয়াবাসহ ধরা পড়ে হাজতবাসও করেছিল।সে নিজে কখনো সাংবাদিক কখনো সিআইডি  কিংবা ডিবি পুলিশও পরিচয় দেয়।

স্হানীয় লোকেরা বলছে,  গ্রীন ফুড রেষ্টুরেন্ট নামে হলেও আসলে এইটি একটি মিনি পতিতালয়।পতিতারা এটি অসামাজিক কাজের নিরাপদ ঠিকানা হিসেবে ব্যবহার করে থাকে ।এই বিষয়ে রেস্টুরেন্টের পরিচালক দাবীদার জনৈক মাসুদ বলেন, এইটি আমরা চালালেও সব আয়ের টাকা পুলিশের ক্যাশিয়ার, ওসি ও বন্দরের ডিসিকে দিতে হয়  । ক্যাশিয়ার ইপিজেড থানার ওসিসহ সবাইকে এই টাকা দিয়ে ম্যানেজ করে থাকে বলে ওই হোটেল পরিচালক দাবী করে।।

এই এলাকায় অবস্থিত ব্যারিষ্টার আহমেদ সুলতান চৌধুরী কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক এস, এম, আনচার উল্লাহ বলেন, সংবাদ প্রকাশের পর এটি বন্ধ না হলে আমরা ইপিজেড থানা ঘেড়াও করব প্রয়োজনে সাংবাদিক  সম্মেলন করে প্রশাসন। পরিবেশ রক্ষার্থে প্রয়োজনে ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে মাঠে নামাতে হবে।  এই সব বিষয়ে এসএনটিভিতে ইতিপূর্বে সংবাদওও প্রকাশিত হয়। লিংকটি ক্লীক করলে বিস্তারিত জানা যাবে।  https://www.facebook.com/watch/?v=241974013796904

  খাওয়া–দাওয়া নয়! অবৈধ মেলামেশাই যেন এখানে মূখ্য। আলো নয়, অন্ধকারই এখানখার বাস্তবতা। যেখানে তরুণ তরুণী থেকে শুরু করে অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরীরা জোড়া জোড়া প্রবেশ করে। আর ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে থাকেন এখানে । এখন দিন রাত  শুরু হয়েছে এই আলো আঁধারি রেস্টুরেন্টের রমরমা ব্যবসা। 

গ্রীন ফুড রেষ্টুরেন্টের দরজা ঠেলে প্রবেশ করতেই ঘুট ঘুটে অন্ধকার। চোখে অনেকটা ঘোর লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যে চোখের ঘোর কাটিয়ে ম্যানেজারের ঝাপসা চেহারা দেখা গেলেও ভিতরের কি চলছে তা বুঝা যাচ্ছিল না। কিন্তু পাশ থেকে কয়েকজন ছেলে-মেয়ের শব্দ কানে আসছে। কয়েক পা এগোতেই দেখা গেল বেড়া দেয়ার মত অনেকটা চেয়ার।

আঁটোসাঁটো চেয়ারের সামনে ছোট একটি টেবিল। টেবিলের এক পাশে বসানো চেয়ারের লম্বাটে সিটে অনেকটা ঠাসাঠাসি করে দু’ জনকে বসতে হয়। কিন্তু তাদের চেহারা ভালভাবে দেখা যাচ্ছে না। কিন্তু বুঝা যাচ্ছে এরা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী।

পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্রয়ে রেস্টুরেন্ট মালিকরা এ অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী এই অসামাজিক কর্মকাণ্ডের আখড়া গ্রীণ ফুড রেস্টুরেণ্টটি যেন সিল গালা করে দেয়া হয় সেই প্রত্যাশা করছে।

এ  বিষয়ে স্হানীয় কমিশনার জিয়াউল হক সুমন এই প্রতিনিধি বলেন আমি এইটি চিনছি না। খবর নিচ্ছি, দ্রুত ব্যবস্হা নেবো।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla