1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিজিবির সাথে চোরাকারবারি গোলাগুলি: ১ লাখ পিস ইয়াবা উদ্ধার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বিজিবির সাথে চোরাকারবারি গোলাগুলি: ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩২৫ বার পড়া হয়েছে

 উখিয়ায় ৩৪ বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ভয়াবহ ঘটনা ঘটেছে। এক পর্যায়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার ২ জুন দিবাগত রাতে পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় এ ঘটনা ঘটে।

৩রা জুুন শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি)’র অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির।তারা জানান বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে রহমতের বিল এলাকায় অবস্থান নেন বিজিবি। এ সময় কিছু ইয়াবা চোরাকারবারি সীমান্ত দিয়ে পায়ে হেটে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির ওপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে।

এই সময় নিজেদের জান-মাল রক্ষার্থে বিজিবির টহলদলও তাদের পাল্টা ফায়ার করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে নদী পার হয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla