1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শাকপুরা ফুটবল একাদশ। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল উপজেলার কালাইয়ারহাটস্থ সারোয়াতলী পিসি সেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পশ্চিম কধুরখীল ফুটবল একাদশ বনাম শাকপুরা ফুটবল একাদশ। এতে নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৫-৪ গোলে শাকপুরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয়েছে পশ্চিম কধুরখীল ফুটবল একাদশ। বিজয়ীদের হাতে চ্যাপিয়ন ট্রপি তুলে দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফিফা’র সদস্য জিএম চৌধুরী নয়ন। সহকারি রেফারির দায়িত্বে ছিলেন মনির হোসেন ও মাহমুদল হাসান মামুন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন শাকপুরা ফুটবল একাদশের খেলোয়াড় মো. আরমান। ম্যান অব দ্যা টূর্ণামেন্ট শাকপুরা ফুটবল একাদশে দেবু পুরোহিত দেবু। এমপি ফুটবল গোল্ডকাপে উপজেলা ১২টি দল অংশ নেয়। তবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হয়নি। পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন মো. এমরান, হারুনুর রশিদ বাবলু। হাজার হাজার দর্শক উপস্থিত থেকে এ খেলা উপভোগ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla