1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
 গভীর রাতে বাসায় হামলা ও ভয়ভীতি , থানায় অভিযোগ ডা. রাজিব রহমান চৌধুরী সম্বর্ধিত ৯০ দশকের লড়াকু সৈনিক ভিপি নাজিম উদ্দীন স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি

ফেনীর প্রাক্তন গডফাদার জয়নাল হাজারী এখন লাইভ হাজারী, নিজামের বাগানে পারছেন না ঢুকতে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৪০ বার পড়া হয়েছে

ফেনীর আলোচিত প্রবীণ আ’লীগ নেতা, ফেনীর আ’লীগের জন্মদাতা নিজাম উদ্দীন হাজারী এমপির জেঠাত ভাই ফেনীতে হাজারী পরিবারের রচয়িতা জয়নাল হাজারী এখন কেবলই লাইভ হাজারী। এক সময় গ্রামগঞ্জের তার স্টিয়ারিং কমিটির দাপটে রাঘব বোয়াল এক সাথে জল খেতে। এখন সবাই তার লাইভে হা – হা রিয়েক্ট প্রদান। ডিফি সোলাইমানের ভৌ দৌঁড়ে স্বপ্ন সেতু এরিয়া দিয়ে ভারতে অবস্থান নেয় জয়নাল হাজারী। এরপর ৩ বছর পর এসে সকল মামলার জামিন নিয়ে বর্তমানে  ঢাকার মাটিতে বসে বেশ আরাম আয়েশি জীবন যাপন করছেন।

 

জানা গেছে,  কয়েকবার ফেনী প্রবেশ করলেও আ’লীগ যুবলীগ ও ছাত্রলীগের বাঁধায় আর অবস্থান করেনি।  অনেকেই বলে থাকেন জয়নাল হাজারী রাজনীতি ছিল নীতি ভ্রষ্ট রাজ

 

নীতি। ধরপাকড়, মারামারি,সহিংসতাই ছিল সবচাইতে বড় বিষয়। তার স্টিয়ারিং কমিটির প্রধান এম.আজহারুল হক আরজু বর্তমানে প্রয়াত।এ ছাড়াও অন্যান্য সবাই কেউ প্রবাসে , কেউ ঢাকা-চট্রগ্রাম , কেউ আবার নিজাম হাজারীর সাথে একসাথে রাজনীতি করছে। তবে তার লোকসমূহের নীতি একটাই তারা কখনোই বেঈমানি করে না,দলে কোন্দল পাকায় না। দলকে সুসংগঠিত রাখতে যেকোন বাঁধা তারা মেনে নেয়।

জয়নাল হাজারীকে একবার ফেনীর এক সংবাদ সম্মেলনে নিজাম উদ্দীন হাজারী এমপি বলেন ‘ জয়নাল ভাই আমৃত্যু আমার বড় ভাই, উনার কথার বাইরে আমি কখনোই চলবো না।উনি ফেনীতে আসবে ও বেড়াবে।মুজিব উদ্যানে সময় দিবে,কারন উনি এখন বৃদ্ধ ও আমারই দলের উপদেষ্টা কমিটিতে আছেন। আমি তাকে সম্মান করি’। তবে তার লাইভে চমকপ্রদ অনেক তথ্য পাওয়া যায়, ফেনীর কোন ঘটনা ঘটলেই তার লাইভ জনপ্রিয়তা পায় । তাঁর রয়েছে বিশাল গোয়েন্দা সোর্স ।সেই টিম তাকে ব্যাপক সহযোগীতা করে। সকলের বায়োডাটা পৌঁছিয়ে দেয়। আমরা জয়নাল হাজারী ও নিজাম উদ্দীন হাজারী উভয়েরই সফলতা কামনা করি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla