1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিডিএ'র নয়া চেয়ারম্যান খোরশেদ আলম সুজন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সিডিএ’র নয়া চেয়ারম্যান খোরশেদ আলম সুজন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

খোরশেদ আলম সুজন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হওয়ার সংবাদে সকল শ্রেণির মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

খোরশেদ আলম সুজন বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যোগদান করেন। তিনি ছাত্রজীবনে হাজী মুহাম্মদ মহসীন কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। দীর্ঘ বছর ধরে দলের একজন ত্যাগী নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দল থেকে বহুবার নমিনেশন নিলেও নমিনেশন পাননি। ৫ আগস্ট ২০২০ সালে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিযুক্ত হন। তিনি ১ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ১৮০ দিন দায়িত্ব পালন শেষে প্রশাসকের পদ হতে অব্যাহতি নেন। দায়িত্বরত অবস্থায় তিনি সাড়া জাগানো উন্নয়নমূলক কাজ করে নগরবাসীর মন জয় করে নেন। 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla