1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চোরাই তেলসহ পতেঙ্গায় আটক ২ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চোরাই তেলসহ পতেঙ্গায় আটক ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

  পতেঙ্গায় চোরাই তেলসহ দুজনকে আটক করেছে র‌্যাব। ৫ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সী-বীচ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় প্রায় ১৬শ লিটার ডিজেল মবিল উদ্ধার করে র‌্যাব। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

আটকরা হলেন— মো. সুলাইমান (২৯) ও মো. নেজাম (২৪)। সুলাইমান পতেঙ্গার দক্ষিণ পাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে ও নেজাম একই এলাকার মৃত সোবহানের ছেলে।

র‍্যাব জানিয়েছে, পতেঙ্গা থানার সী-বীচ এলাকার একটি বসত ঘরে চোরাই ডিজেল ও মবিল মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে ৩৩টি প্লাষ্টিকের ড্রামে থাকা ১৩৬০ লিটার ডিজেল এবং ৭টি ড্রামে থাকা ২৮০ লিটার মবিল জব্দ করা হয়। এ সময় তেল পাচারের সঙ্গে জড়িত ২ জনকে আটক করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জাহাজ, জ্বালানি তেল বহনকারী লরি থেকে চুরি করা অকটেন, ডিজেল এবং মবিল সংগ্রহ করতো। পরে কম মূল্যে পাইকারি ও খুচরায় খোলা বাজারে সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla