1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভায় বক্তারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিশ্ব মানবতার অনন্য নেত্রী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভায় বক্তারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিশ্ব মানবতার অনন্য নেত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব মানবতার মাতা জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষাসামগ্রী বিতরণ গতকাল ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা মোঃ নাছির উদ্দীন।

প্রধান আলোচক ছিলেন নারী সংগঠক শবনম ফেরদৌসী।

সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ স্বপন সেন, শিক্ষক অজিত কুমার শীল, কবি আশীষ সেন, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সাবেক ছাত্রনেতা খুরশিদ উল আলম খোকন, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, সংগঠক আবছার রশিদ আইয়ুব, ছাত্রনেতা এম.মনজুর আলম, রতন কুমার সরকার, সবুজ চৌধুরী রকি, মোঃ জাফর, চৌধুরী সারাফ ওরামিয়া, চৌধুরী নুজহাত তানুর প্রমুখ।

সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুকন্যা আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি আত্মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করার চুড়ান্ত সংগ্রামে আছে। জাতির জনক বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ যেমন উপহার দিয়েছেন অনুরুপ তার সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে চলেছে। বাংলাদেশের আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণ মহামারি কোভিড় পরিস্থিতি মোকাবেলা, নানান সংকট মোকাবেলা করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সক্ষম হয়েছে। জননেত্রী শেখ হাসিনা  শুধু বাংলাদেশের নেত্রী হিসেবে আজ বিশ্ব মানবতার নেত্রী হিসেবে সারা পৃথিবীর মানুষের কাছে একজন মহান নেত্রী হিসেবে সমাদৃত হচ্ছে। বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্ব রোল মডেলনেত্রী। সভা শেষে দোয়া ও মুনাজাত মোঃ সোলায়মান। শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla