1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

টেকনাফে ও উখিয়ায় ৩৩ কোটি টাকার আইস ও ইয়াবাসহ আটক ৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৪৯ বার পড়া হয়েছে

উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে প্রায় ৩৩ কোটি টাকার মাদক জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকের মধ্যে ৪.৩ কেজি আইস ও ৩ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট। এ সময় মাদক পাচারে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হোসাইন কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫জুন বুধবার হ্নীলার বেড়িবাঁধ এলাকা থেকে ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকসের ছেলে আবদুর রহমান (৩০) ও হ্নীলার মৌলভীবাজারের আব্দুস সালামের ছেলে মো. নুরকে (২৫) এক লাখ পিস ইয়াবাসহ আটক করে। পরে আটকদের স্বীকারোক্তি অনুযায়ী হ্নীলা শশ্মানঘাট এলাকায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশেষ কৌশলে লুকায়িত বেড়িবাঁধের একটি ছাপড়া ঘরের পাশ থেকে ৪ কেজি ৩১৫ গ্রাম আইস উদ্ধার করা হয়।
অন্যদিকে কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের রেজু আমতলী বিওপি সদস্যরা ৩,৯০০ ইয়াবাসহ কুতুপালং-১ ক্যাম্পের রোহিঙ্গা শফি উল্লাহকে (৩০) আটক করে মঙ্গলবার রাতে। পরে জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা মাদক পাচারকারীর দেয়া তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপি এলাকায় থেকে আরো ২ লাখ ৮৬ হাজার ১০০ ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জব্দকৃত মাদক আইস ও ইয়াবার মূল্য ৩৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla