1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম মহানগর তাঁতীদলের দোয়া মাহফিল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম মহানগর তাঁতীদলের দোয়া মাহফিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর তাঁতীদলের উদ্যোগে শনিবার (১৯ ফেব্রæয়ারি) বাদে আসর দক্ষিণ বাকলিয়া মিয়া সওদাগরের পুল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম কুতুবী। দোয়া মাহফিলে শরীক হন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক একে এম পেয়ারু, চট্টগ্রাম মহানগর তাঁতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক সেলিম হাফেজ, আবুল কাশেম, আইয়ুব খান, জসিম উদ্দীন নাছির, এম নাজিম উদ্দীন, থানা তাতীদলের আহবায়ক ইলিয়াছ খান, আবদুল হক স্বপন, মোঃ শাহ আলম, একরাম হোসেন, জাহেদ আনসারী, আনোয়ার জাহাঙ্গীর, সদস্য সচিব মনির হোসেন, এস এম জামাল উদ্দীন, শাখাওয়াত হোসেন পিয়া, নেছার আহমেদ, আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দীন জনি, আল আমিন, আবু ইমরান খোকা, মোঃ ইউসুফ মিয়া, আবু হানিফ, মো. আল আমিন, আরাফাত হোসেন সহ থানা ও ওয়ার্ড তাঁতীদল নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla