1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অনলাইন ভিত্তিক বৌদ্ধ ধর্মীয় স্বর্ণপদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

অনলাইন ভিত্তিক বৌদ্ধ ধর্মীয় স্বর্ণপদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ বুড্ডিস্ট মঞ্চ সোসাইটি কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক বৌদ্ধ ধমীয় স্বর্ণপদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২, গত ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) চট্টগ্রাম চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার সোসাইটি সভাপতি ভদন্ত ধর্মপ্রিয় থেরো’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানে আশির্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহা সভার মহামান্য ২৯তম সংঘনায়ক অগ্গমহাপণ্ডিত অধ্যাপক বনশ্রী মহাথেরো।

প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ মহিলা সমিতি বাংলাদেশ’র সভাপতি মহাউপাসিকা লায়ন কেমি বড়ুয়া মুক্তা। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক বাবু চান্দু বিকাশ বড়ুয়া ও রাউজান আর্যমৈত্রেয় মহাপরিনির্বান বিহারের সভাপতি ডাঃ হিমাদ্রী বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন দক্ষিণ চান্দগাঁও সদ্ধর্মরত্ন বৌদ্ধ বিহারের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশীষ কুমার বড়ুয়া। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সদ্ধর্ম সেবক সংঘের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ফলাফল ঘোষনা ও পুরস্কার প্রদান করেন অতিথি ও সংঘঠনের নেতৃবৃন্দ। কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের আহবায়ক সংঘনন্দ থেরো। খ বিভাগ থেকে সুচিত্রা বড়ুয়া প্রথম হওয়াই শুভেচ্ছা জানয়েছেন সদ্ধর্ম সেবক সংঘের সকল সদস্যবৃন্দ। এতে পূজনীয় ভিক্ষসংঘ অন্যান্য বৌদ্ধ নেতৃবৃন্দ অভিভাবকসহ বহু মহাদয়াবান বৌদ্ধ নর-নারীগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla