1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শিগগিরই মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের ছবি 'দামপাড়া' ! - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শিগগিরই মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের ছবি ‘দামপাড়া’ !

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪৩ বার পড়া হয়েছে

এম. জসিম উদ্দিন 

চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাস্তব সত্য ঘটনার উপর নির্মিত ‘দামপাড়া’ ছবিতে পাকিস্তানের বেলুচ ক্যাপ্টেনের চরিত্রে অভিনয় করছেন বরগুনা জেলার মুশফিক আরিফ । ইতিমধ্যে শ্যুটিং স্পোর্ট’এ পরিনত হয়েছে দামপাড়া পুলিশ লাইন এলাকাটি । মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের ছবি ‘দামপাড়া’। ছবিটি মুক্তি পাবে স্বাধীনতার মাস মার্চে । বরগুনার এই সংস্কৃতি কর্মী বিভিন্ন সময় মঞ্চ ও টিভিতে অভিনয় করলেও সিনেমায় এটি তার প্রথম অভিনয় । দামপাড়া’য় আরিফকে ভয়ংকর অত্যাচারী বেলুচ ক্যাপ্টেনের চরিত্রে দেখা যাবে । এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আনন জামান । ছবিটি নির্মান করছেন শুদ্ধমান চৈতন । ছবিটির নির্বাহী প্রযোজক সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাক । চিত্র গ্রহণ করেছেন রাজু রাজ । ছবির গল্পে মহান মুক্তিযুদ্ধে তৎকালীন চট্টগ্রামের পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের ভুমিকা উঠে এসেছে । চট্টগ্রামের দামপাড়ার পুলিশ লাইনসে অস্ত্রের গুদাম কিভাবে পাকিস্তানের বেলুচ ক্যাপ্টেনের নেতৃত্বে লুট হয়ে যাচ্ছিল এবং সেখান থেকে এসপি শামসুল হকের নেতৃত্বে সশস্ত্র মুক্তিযোদ্ধাদের রোষানলে পড়ে পাক হানাদার বাহিনীর সদস্যরা পিছু হটেছিল সেসব সত্য ঘটনা তুলে ধরা হচ্ছে ।

১১ ফ্রেব্রুয়ারী  শুক্রবার শ্যুটিং ক্লাবের সামনে এক পুলিশ কর্মকর্তার সাথে কথা হচ্ছিল । তিনি আবেগপ্রবণ হয়ে বললেন, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিল তৎকালীন পুলিশ সুপার) এসপি) শামসুল হক স্যারের । জীবনবাজি রেখে তিনি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন । তাই এসপি শামসুল হক স্যার ইতিহাসের অংশ হয়ে থাকবে আজীবন ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla