1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম সিটি করপোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম সিটি করপোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

১৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০ টায় হযরত শাহ আমানত দরগাহ সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানা অফিস কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির এক সভা সমিতির সভাপতি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুস সোবহান ভূঁইয়া, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ আলী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শফিউল আলম, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদীন, এলাকা সমন্বয় বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ ফারুকী, কার্য্যকরী সদস্য মাওলানা মোহাম্মদ শাহজাহান ও মাওলানা মুহাম্মদ মোহসিন প্রমুখ।
সভায় পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিল মাসের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন মহোদয়কে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিয়ে শোকরানা মাহফিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে প্রবীণ ফোরকানিয়া শিক্ষক আলহাজ্ব মাওলানা আবদুস সোবহান ভূইয়া দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla