1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এস আলম গ্রুপের ৭ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ ও হুশিয়ারী - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এস আলম গ্রুপের ৭ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ ও হুশিয়ারী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

এস আলম গ্রুপের ৭ কারখানা ২৫ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার ২৪ ডিসেম্বর এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে গ্রুপটির এই কারখানা বন্ধের বিষয়টি জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, কারখানা বন্ধের নোটিশ পেয়েছি এই বিষয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।এদিকে, চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত এস আলম গ্রুপের সাতটি কারখানা হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় ৭ কারখানার শ্রমিকরা একযোগে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তোপের মুখে অফিস কক্ষ ছাড়তে বাধ্য হয় অফিস কর্মকর্তারা।

২৪ ডিসেম্বর দুপুর ২টায় হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ ২৫ ডিসেম্বর থেকে ৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে বিক্ষুব্ধ হয়ে পড়ে শ্রমিকরা।

শ্রমিকরা জানান, কোন নোটিস বা ঘোষণা ছাড়া হঠাৎ করে দুপুর বেলায় অফিস কর্তৃপক্ষ এসে আগামীকাল থেকে কারখানার সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন, কারখানা কর্তৃপক্ষের হঠাৎ এমন সিদ্ধান্ত আমরা কেউই মানতে পারতেছিনা। আমরা দীর্ঘদিন এই কোম্পানিতে কম বেতনে চাকরি করে আসছি হঠাৎ করে যদি কোম্পানির বন্ধ করার ঘোষণা দিলে আমরা মা, বাবা , বৌ, বাচ্চা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব?

এখন আমাদের একটাই দাবি আমরা অবিলম্বে কারখানা খোলা রাখার জোর দাবি জানাচ্ছি, অন্যথায় শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি প্রদান করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla