1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

ওয়াছিয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে- আলহাজ্ব শামসুল আলম বিশুদ্ধ চরিত্র, নৈতিকতাসমৃদ্ধ ও আদর্শিক প্রজন্ম গঠনে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা উপেক্ষিত হবার নয়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

বিশিষ্ট শিল্পপতি এমইবি গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জননেতা আলহাজ্ব শামসুল আলম বলেছেন- মানব জীবনের একটি আবশ্যকীয় অনুষঙ্গ শিক্ষা। একজন মানুষ প্রকৃত মানুষ হিসেবে পূর্ণমাত্রায় বিকশিত হতে শিক্ষাই অন্যতম প্রধান একটি হিসেবে বিবেচিত হয়ে থাকে। কেননা শিক্ষার মাধ্যমে অজানা সম্পর্কে জ্ঞাত হওয়া যায়। জ্ঞানরাজ্যে বিচরণ করাসহ অন্তর্দৃষ্টি জাগ্রত হয়। তাই জীবন পরিচালনার জন্য শিক্ষার অপরিহার্যতাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। দেশে বহুমাত্রিক শিক্ষাক্রমের প্রচলন রয়েছে। যেখান থেকে নিরন্তর শিক্ষিত মানুষ সৃষ্টি হচ্ছে বটে, তবে সুশিক্ষিত মানুষের সংখ্যা অপেক্ষাকৃত অপ্রতুল। একদিকে শিক্ষার হার ও শিক্ষিত মানুষের সংখ্যা বর্ধিষ্ণু। অপরদিকে প্রায় সর্বত্রই দৃশ্যমান হয় মূল্যবোধের অবক্ষয় এবং নৈতিকতার সংকট। ফলে সামাজিক ও রাষ্ট্রকাঠামোতে ক্রমাগত তৈরি হচ্ছে অসহিষ্ণুতা ও অস্থিরতা। এমনকি সুশিক্ষার অভাবেই সামাজিক শৃংখলার ব্যত্যয় ঘটছে প্রতিনিয়ত। জাতীয় জীবনে নীতি-নৈতিকতাসম্পন্ন, স্খলনমুক্ত, বিশুদ্ধ এবং আদর্শিক একটি প্রজন্ম সৃষ্টি মূল লক্ষ্য হলেও সেই গণআকাঙ্কা এখনও গুমরে মরছে। অতএব, এ মহান লক্ষ্যার্জনে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা কোনভাবেই উপেক্ষিত হবার নয় বলে তিনি মন্তব্য করেন।
নগরীর চান্দগাঁও থানাধীন ওয়াছিয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে  ১২ ডিসেম্বর’২৪ বৃহস্পতিবার বেলা ১১ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ এর সভাপতিত্বে উপাধ্যক্ষ মুহাম্মদ মুফিজুর রহমানের পরচালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চান্দগাঁও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার  জয়ন্ত বাড়ৈ, ৬ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাসান লিটন, ওয়াছিয়া আহমদীয়া সূন্নীয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানার সাধারণ সম্পাদক হাজী এয়ার মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মুহাম্মদ মুসা সওদাগর, আবুল বাশার, বদরুল আনম, মহিউদ্দিন মনি, মাষ্টার রেজাউল করিম, মাষ্টার ইসমাঈল, মাওলানা আবু তৈয়ব, আবুল হোসাইন, আব্দুল বারী, শফিউল আলম, ইকবাল হোসাইন, গোলাম মোস্তফা, মুনিরুল হাসান, হাসান ইমাম প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla