1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পানির দাম বাড়ানোর প্রস্তাবকারী এমডির অপসারণ দাবি - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

পানির দাম বাড়ানোর প্রস্তাবকারী এমডির অপসারণ দাবি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৩ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, যেখানে বিশ^ময় করোনা পরিস্থিতির কারণে প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্য কমছে, সেখানে বাংলাদেশে সচিব-আমলা-ব্যবসায়ীদের যোগ সাজশে ক্রমশ বেড়ে চলছে; তার উপর যখন ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রস্তাব আসে, তখন পানির দাম বাড়ানোর প্রস্তাবকারী এমডির অপসারণ জনতার দাবি হয়ে আসে। অনতিবিলম্বে ব্যর্থ এই এমডিকে অপসারণ না করা না হলে কঠো আন্দোলনে নামবে বাংলাদেশের জনতা।

১০ ফেব্রুয়ারি ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা এক বিবৃতিতে আরো বলেন, বাংলাদেশকে কারা কিভাবে ধ্বংস করে দিচ্ছে, কারা হাজার হাজার কোটি টাকা পাচার করছে, তা জনগন জেনেও পুলিশী হয়রানীর কারণে, র‌্যাবের ক্রশফায়ারসহ প্রশাসনিক হয়রানি থেকে বাঁচতে প্রতিবাদ করে না। তাই বলে যা ইচ্ছে তা করলে, আমলাতান্ত্রিক কূকৌশলে জনগনের রক্ত চোষার চেষ্টা করলে হবে ভয়াবহ প্রতিবাদ-প্রতিরোধ-আন্দোলন। অতএব, সময় থাকতে ওয়াসার এমডিকে অপসারণের মধ্য দিয়ে জনতার পাশে সরকারকে থাকার অঙ্গীকার করতে হবে।

আমরা স্পষ্ট করে বলে দিতে চাই- একজন সচিবের চেয়ে ৭ গুণ বেশি সুবিধা নেয়ার পরও যে এমডি ভর্তুকির দোহাই দিয়ে পানির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে, তাকে কোনভাবেই আর বাংলাদেশের মানুষ সহ্য করবে না-ক্ষমা করবে না।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla