1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মাষ্টারদার আবক্ষ ভাস্কর্যের পাশে বিপ্লবী তারেকেশ্বর দস্তিদারের ভাস্কর্য স্হাপনের দাবী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মাষ্টারদার আবক্ষ ভাস্কর্যের পাশে বিপ্লবী তারেকেশ্বর দস্তিদারের ভাস্কর্য স্হাপনের দাবী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৫২৮ বার পড়া হয়েছে
  ৮৯ তম ফাঁসি দিবসে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাষ্টারদা ও মাষ্টারদার বিশ্বস্ত সহযোদ্ধা বিপ্লবী তারেকেশ্বর দস্তিদারকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বিপ্লবী তারেকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ । চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মোছাম্মৎ সুমনী আক্তার এর অনুমতি নিয়ে গতকাল বুধবার দুপুরে কারা কতৃপক্ষের সহযোগিতায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক, অগ্নিযুগের বিপ্লবী মহাবীর মাষ্টারদা সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, সংগঠনের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য ও সংগঠনের আজীবন সদস্য সাংবাদিক এম জসিম উদ্দিন । এ সময় আশেপাশে কারাগারের উর্দ্বতন কর্মকর্তা ও কারারক্ষীরা উপস্থিত ছিলেন । সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা বিপ্লবী মাষ্টারদা সূর্য সেনের ভাস্কর্যের পাশে মাষ্টারদার বিশ্বস্ত সহযোদ্ধা বিপ্লবী তারেকেশ্বর দস্তিদার এর আবক্ষ ভাস্কর্য স্হাপনের দাবী জানান । বিপ্লবী মাষ্টারদা সূর্যসেন ও বিপ্লবী তারেকেশ্বর দস্তিদারের ফাঁসি দিবসটি রাষ্টীয়ভাবে পালন করার দাবীও জানান তারেকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের নেতৃবৃন্দরা ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla