1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্টিকার বিহীন চলছে গণপরিবহন অসহায় সিএমপি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

স্টিকার বিহীন চলছে গণপরিবহন অসহায় সিএমপি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪২১ বার পড়া হয়েছে

ইসমাইল চৌধুরী

চট্টগ্রাম মহানগরীতে ‘ডিজেল বা গ্যাস চালিত যানবাহন’ নামক স্টিকার ছাড়াই চলছে সব ধরনের গণপরিবহন। কিন্তু এক্ষেত্রে আইন না থাকায় কিছুই করার নেই বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সম্প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধিতে কেবল ডিজেল চালিত গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করে সরকার। সে সুযোগে গ্যাস চালিত গণপরিবহন গুলোও বেশি ভাড়া আদায় করতে শুরু করে। এরপর ডিজেল নাকি গ্যাসচালিত পরিবহন তা চিহ্নিত করতে গাড়িতে স্টিকার (গ্যাস বা ডিজেল চালিত যানবাহন) লাগানো বাধ্যতা মূলক করে সিএমপি। এক সপ্তাহের মধ্যে প্রায় সব গণপরিবহনে স্টিকার লাগানোর কাজ শেষ করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই স্টিকার উধাও। এরপর ডিজেলের সাথে তাল মিলিয়ে ইচ্ছেমতো ভাড়া আদায়ের সুযোগ পাচ্ছেন গ্যাস চালিত গণপরিবহনগুলো।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, নগরীর চকবাজার, কোতোয়ালী, কর্ণফুলী ব্রীজ, বাকলিয়া, বহদ্দারহাট সহ এর আশে পাশের সব এলাকার গণপরিবহনে কোনো ধরণের স্টিকার নেই। গ্যাস চালিত গণপরিবহনও বাড়তি ভাড়া আদায় করছে।

স্টিকার না থাকার কারণ জানতে চাইলে ড্রাইভাররা জানান, স্টিকার আগে ছিলো, এখন নষ্ট হয়ে গেছে। পুলিশের চাপ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে একজন রাইডারের ড্রাইভার বলেন, “কই, পুলিশতো কিছু বলেননি”।

পুলিশের উদাসীনতাকে দায়ী করে যাত্রীরা বলছেন, স্টিকার লাগিয়েই সিএমপির দায়িত্ব শেষ। তদারকির খবর নেই। এসব লোকদেখানো কার্যক্রমের সমালোচনাও করেন তাঁরা।

এ বিষয়ে সিএমপি’র (ট্রাফিক-দক্ষিণ) সহকারী কমিশনার শরিফুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাপ্তাহিক পূর্ব বাংলা’কে জানান, “ড্রাইভাররা ইচ্ছাকৃতভাবেই স্টিকার ছিড়ে ফেলে। এ ক্ষেত্রে আইন না থাকায় আমাদের সীমাবদ্ধতা আছে। তাই আমরা কিছুই করতে পারছিনা। তবে আমরা আগামীতে মালিককে দিয়েই গাড়িতে লেখানোর (গ্যাস বা ডিজেল চালিত) কথা ভাবছি। আশা করি তাতে মোটামুটি সফল হব।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla