1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ড. মঈনুদ্দিন আহমদ খানের ইন্তেকাল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ড. মঈনুদ্দিন আহমদ খানের ইন্তেকাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫১৪ বার পড়া হয়েছে

ভারতীয় উপমহাদেশে খ্যাতিনামা ইতিহাসবিদ, ঐতিহাসিক বহুগ্রন্থের প্রনেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্টাতা চেয়ারম্যান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠা ডিজি প্রফেসর ড. মঈনুদ্দিন আহমদ খান আজ ২৮ মার্চ ২০২১ রবিবার সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর বাসভবনে ৯৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….. রাজেউন)। প্রফেসর ড. মঈনুদ্দিন আহমদ খানের জানাজার নামাজ রবিবার জোহরের নামাজের পরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মাঠে প্রথম জানাজা সন্ধ্যায় লোহাগাড়া চুনতি ডিপুটি বাড়ীতে ২য় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাপন করা হয়।

প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ড. মঈনুদ্দিন আহমদ খানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন  চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) এর সভাপতি সোহেল ফখরুদ-দীন, সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, প্রাক্তন সভাপতি ড. অধ্যক্ষ সানাউল্লাহ, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, লেখক আলহাজ আহমদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবু তালেব বেলাল, লায়ন আলহাজ হাকিম আলী, মরমি কবি এস এম সিরাজ উদ-দোলা, প্রফেসর ড. আবুল কাসেম, মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ ড. রেজাউল কবির চৌধুরী প্রমুখ এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

প্রসংগত   ড. মঈনুদ্দিন আহমদ খান ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) প্রাপ্ত হন। ১৯৫১ সালে এম.এ, ১৯৫৫ সালে কানাডার ম্যাকলীগ বিশ্ববিদ্যালয় ২য় বার এম.এ ডিগ্রী লাভ করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। ১৯৬১ সালে করাচি বিশ্ববিদ্যালয়ে যোগদান করে শিক্ষাকতা জীবন শুরু করেন। ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগদেন। ১৯৯২ সালে তিনি চবি থেকে অবসরে আসেন। পরে তিনি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে যোগদেন। তিনি ১৭টির অধিক ইতিহাস বিষয়ক মুল্যবান গ্রন্থ রচনা করেছেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla