1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে দারাজের আয়োজনে রোড শো - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে দারাজের আয়োজনে রোড শো

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৪৯৮ বার পড়া হয়েছে

 

ঢাকা, ২৭ মার্চ, ২০২১

   স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে নিজেদের ৫০টি ডেক্স (দারাজ এক্সপ্রেস) ভ্যান নিয়ে ২৬শে মার্চ একটি রোড শো’র আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ  www.daraz.com.bd। এই আয়োজনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলায় নিজস্ব হাব স্থাপনের মাধ্যমে দেশব্যাপী তাদের বিস্তৃতির আনন্দও উদযাপন করছে প্রতিষ্ঠানটি।  

রোড শো’টি আয়োজন করা হয় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। রোড শো’টি শুরু হয় রাজধানীর বনানী থেকে এরপর মহাখালী, বিজয় সরণী, শ্যামলী, মিরপুর হয়ে উত্তরা এসে শেষ হয়।   

এই আয়োজন নিয়ে দারাজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাহিদল হক বলেন, ‘এ রোড শো’র মাধ্যমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে আয়োজিতব্য নানা আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। স্বাধীনতার উদযাপন আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করতে আমরা দারাজের পক্ষ থেকে এ রোড শো আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি। এ উদ্যোগের মাধ্যমে আমরা স্বাধীনতার আনন্দ ছড়িয়ে দিতে চাই, সবার মাঝে।’

১৯৭১ সালের ঐতিহাসিক নানা উদ্ধৃতি ও ছবি নিয়ে দারাজের ৫০টি ডেলিভারি ভ্যান রাজধানীর রাস্তায় দর্শনীয় এ রোড শো করে। আমাদের নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে মূল্যবোধ তৈরিতে এবং জ্ঞানের বিস্তৃতিতেই এ রোড শো’র আয়োজন করা হয়েছিলো। দারাজের এ রোড শো’র মাধ্যমে ইতিহাসের আলোকে স্বাধীনতাকে তুলে ধরা হয়েছে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla