1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

রাউজানে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবতির মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা অন্য জায়গায় মেরে রাউজানে এনে ফেলে দিয়েছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৪৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, রাউজান

রাউজান উপজেলার ১০ নং গুজরা ইউনিয়নে সিকদারঘাটা এলাকার পশ্চিমে রাউজান নোয়াপাড়া সেকশান-২ সড়কের উত্তর পাশে ঝোপের মধ্যে এক অজ্ঞাত যুবতির মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশটি সুরতহালের পর উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছেন। যুবতির গলায় রক্ত আছে এবং একটি ওড়না পেঁছানো রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মহিলাটিকে রাতের কোন একসময় হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো. সালাউদ্দিন বলেন ‘আজ (শনিবার) সকাল পৌণে ৮টার দিকে এলাকার লোকজন সড়কের পাশে আনুমানিক ২২-২৩ বছর বয়সী এক মহিলার লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেন। আমি সঙ্গে সঙ্গে পোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। অজ্ঞাত মহিলার গায়ের রং পর্সা। পরনে ছিল একটি সাদা ফুটফুটে কামিজ ও ছাই রংয়ের একটি ছেলোয়ার। রাস্তার ধারে পড়ে ছিল একটি স্যান্ডেল। আমরা এখনো সুরতহাল করেনি (এরিপোর্ট লেখা পর্যন্ত)। তবে মহিলাটির গলায় একটি ওড়না পেঁছানো রয়েছে এবং গলায় রক্তের দাগ দেখা গেছে। সুরতাল হলে মহিলাটির শরীরের আর কোথায় দাগ আছে, তা জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় ওই যুবতিকে মেরে এখানে গাড়িতে করে এনে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। পরিচয় পাওয়া গেলে বা তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উদঘাটন হবে।’
ঘটনাস্থলে আসা পার্শ্ববর্তি ১১নম্বর পশ্চিম গুজরা ইউপির চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন ‘সংবাদ শুনে আমি ওসি আবদুল্লাহ আল হারুন ও অন্যান্যদের খবর দিই। এখনো পর্যন্ত মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla