1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে আমনের বাম্পার ফলন, ঘরে তুলতে ব্যস্ত কৃষক - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

বোয়ালখালীতে আমনের বাম্পার ফলন, ঘরে তুলতে ব্যস্ত কৃষক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৫৫৪ বার পড়া হয়েছে

বাবর মুনাফ

চট্টগ্রামের বোয়ালখালীতে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত দু’দিন ধরে আকাশে মেঘ দেখা দেওয়ায় দম ফেলার ফুসরত নেই তাদের।  উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে, চাষীদের ধান কাটা এবং ঘরে তোলার দৃশ্য। তবে এখনো অনেক ক্ষেতের ধান পাকেনি। আগামী ১০/১৫ দিনের মধ্যে সব ধান উঠে যাবে বলে জানান কৃষকরা। এবার আমন মৌসুমে ধানের ফলন হয়েছে সেই রকম। আবহাওয়া অনুকুলে থাকলে ধান ঘরে তুলতে সমস্যা হবে না বলেও জানিয়েছেন তারা।

আমুচিয়া এলাকার কৃষক নিপুল দাস জানান, এবছর তিনি নিজের ২ একর জমিতে আমন লাগিয়েছেন। প্রতি একর ধান চাষে তাঁর খরচ হয়েছে ৩০ হাজার টাকা। ফলন ভালো হওয়ায় খরচ পুষিয়ে লাভ হবে বলে আশা করছেন তিনি। একই কথা জানিয়েছেন জ্যৈষ্ঠপুরা এলাকার কৃষক মো. শহীদ, মো. ইছহাক ও আহমদুর রহমান। তবে উত্তর সারোয়াতলী এলাকার কৃষক মো. ইউসুফ মিয়া বলেন, ধানের ফলন ভালো হলেও চাষে ট্রাক্টর, সার ও মজুরি খরচ বেশী বেড়ে গেছে। তাই চাষাবাদে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোয়ালখালীতে এবার আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৭ শত ৫০ হেক্টর জমিতে। এর মধ্যে ১ হাজার ১ শত ২১ হেক্টর জমিতে আগাম জাতের ব্রি ৩৯,৪৯,৮৭ ও স্থানীয় পাইজাম জাতের ধান লাগানো হয়েছে। কৃষকদের তৎপরতা, সঠিক পরিচর্যা ও উপ- সহকারি কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শে ফলন বৃদ্ধি হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ। কৃষকদের মধ্যে আগাম ধান চাষের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে খরচ কম, অল্প সময়ে লাভবান হওয়া যায়। অতি বৃষ্টির ফলে ফসলের কিছুটা ক্ষতি হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla