1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
'রাখে আল্লাহ মারে কে' ? - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

‘রাখে আল্লাহ মারে কে’ ?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৫৫১ বার পড়া হয়েছে
 মোহাম্মদ শাহিন পতেঙ্গা প্রতিনিধি
কথাই বলে ‘রাখে আল্লাহ মারে কে’, সেই কথার কথা অক্ষরে অক্ষরে ফলে গেল সিএনজি চালক আহাদের জীবনে। এক কথায়  মৃত্যুকে দেখেও পুনঃ জনম পেলেন তিনি।উল্টো পথে গিয়ে নৌবাহিনী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে চ্যাপ্টা হয়ে গেছে তার সিএনজি গাড়িটি। গাড়ির ভিতরে আটকে ছিলেন চালক আহাদ, প্রাণ ভয়ে চোখ বুজে মুখ গুঁজে দেন সেটে । তাতে প্রাণে বেঁচে গেলেন তারা। স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে কোন রকমে গাড়ির ভেতর থেকে উদ্ধার করলেন তাদের।
আহাদ পেশায় একজন সিএনজি চালক । তিনি থাকেন কাপ্তাই রাস্তার মাথায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, সিএনজি চালক আহাদ পতেঙ্গা সমুদ্র বন্দর,  সীবিচ থেকে বাড়ায় যাত্রী নিয়ে আসছিলেন। একজন ছেলে এবং একজন মেয়ে যাত্রী ছিলেন তার গাড়িতে। তাদের পরিচয় তারা প্রেমিক প্রেমিকা । গাড়ির ভেতরে চলে অনেক হাসি খুশি এবং দুষ্টুমি । তখন চালক আহাদ অন্য মনস্ক হয়ে যায়। আর অন্য দিক থেকে আসছিল নৌবাহিনীর গাড়ি। আহাদ অন্য মনোভাব নিয়েই মুখোমুখি সংঘর্ষে পরিণত হয়। স্থানীয় বাসিন্দারা আরো বলেন , নৌবাহিনীর গাড়িটি আসছিল সীবিচ যাওয়ার পথে আর সিএনজি গাড়িটি আসছিল আনন্দ বাজার যাওয়ার পথে। যখন সিএনজি চালক আহাদ উল্টো পথে চলে যায়  এবং অন্য মনোভাব নিয়ে সে গাড়ি চালায়। এ ঘটনা ঘটে  সিইপিজেডের পাশে, সাগর পার বাইপাস রাস্তায় ।আনুমানিক ৫:১০ মিনিট এ ঘটনা ঘটে। আহতরা এখন নেভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla