1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

বাহারছড়ায় টমটম চালককে মেরে রক্তাক্ত করে ডাকাতি:গুরুতর আহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি,

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ৮ নং ওয়ার্ডের করাচিপাড়া এলজিইডি রোডের উপর টমটম ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের মারধরে গুরুতর আহত হয়েছেন টমটম চালক খোরশেদ আলম। টমটম চালক থেকে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।গত শুক্রবার (২২ অক্টোবর ) সন্ধ্যা ৬টার দিকে ৭/৮ জনের ডাকাত দল কচ্ছপিয়া করাচিপাড়া এলজিইডি সড়ক এলাকায় প্রথমে টমটমটি গতিরোধ করে। এরপর কোন কথা ছাড়া ডাকাতরা চালককে মারধর এবং রক্তাক্ত করে নগদ টাকা ও মোবাইল চিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় চালক খোরশেদ আলমকে উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে সেখানে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে বলে জানান খোরশেদ আলমের চাচা মোহাম্মদ শরীফ। আহত টমটম চালক শামলাপুর ২ নং ওয়ার্ডের আব্দুল জব্বারের ছেলে।গুরুতর আহত টমটম চালকের পিতা আব্দুল জব্বার জানান,কচ্ছপিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ডাকাত শিকদার আলী,মোঃ আলম,শহিদুলাহ,ফরিদ আলম,শফি আলম,জাফর আলমসহ একদল ডাকাত আমার ছেলেকে মারধর করে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল নিয়ে মেরে রক্তাক্ত করে রাস্তা ফেলে চলে যায়। আমার ছেলের টমটম চালক। কিস্তির টাকা নিয়ে আসার পথে আমার ছেলেকে ডাকাতি করে। তিনি এঘটনা চিহ্নিত ডাকাতদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবেন বলে জানান। টমটম গাড়ীর চালক জানান তাকে ও মারধর করে নগদ টাকা সহ মোবাইল সেট ছিনিয়ে নেয়। এব্যাপারে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্হা নেওয়া হবে বল জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla