1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাউজানের ১৪ ইউনিয়নে ১৩ জন নৌকার প্রার্থী মনোনীত - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

 ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাউজানের ১৪ ইউনিয়নে ১৩ জন নৌকার প্রার্থী মনোনীত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৭১১ বার পড়া হয়েছে

 

এম.দিদারুল আলম

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামনে রেখে রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণা করা হয়েছে।
২৬ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এ তালিকা ঘোষণা করা হয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই শেষ করে দলীয় নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
এতে রাউজানে ১২টি ইউনিয়নে পুরাতন চেয়ারম্যান যাদের বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক দেওয়া হয়েছে তাদের মধ্যে ১নং হলদিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , ২নং ডাবুয়ায় ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী, ৩ নং চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, ৪নং গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাঁশি, ৬নং বিনাজুরী ইউনিয়নে রবীন্দ্র লাল চৌধুরী, ৭নং রাউজান ইউনিয়নে জসিম উদ্দিন হিরু, ৯নং পাহাড়তলী ইউনিয়নে রোকন উদ্দিন, ১০নং পুর্ব গুজরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, ১১ পশ্চিম গুজরা ইউনিয়নে সাহাব উদ্দিন আরিফ, ১২ নং উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল, ১৩ নোয়াপাড়া ইউনিয়নে বাবুল মিয়া, ১৪ নং বাগোয়ান ইউনিয়নে ভুপেষ বড়ুয়া ও ১৫ নং নোয়াজিশপুর ইউনিয়নে লায়ন এম. সরোয়ার্দি সিকদার।
তা ছাড়া ১৪ ইউনিয়নে নতুন মুখ এসেছে বিনাজুরী ইউনিয়নে। বর্তমান চেয়ারম্যান সুকুমার বড়ুয়া স্থানে নতুন মূখ রবীন্দ্র লাল চৌধুরী। তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি দায়িত্বে আছেন। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাবুল মিয়া মেম্বার। এই ইউনিয়নে তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে দল থেকে।

তৃণমূল প্রার্থী
কদলপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তছলিম উদ্দিন বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয় লাভ করেন। এবার তৃণমূল প্রার্থী হিসাবে তার নাম কেন্দ্রে পাঠানো হলে সেখান থেকে বাদ দেওয়া হয়। তাই এখনো পর্যন্ত এই ইউনিয়নে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ।
রাউজান উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাউজানের ১৪টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর চেয়ারম্যান ও ইউপি সদস্য পদ প্রার্থীরা রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যলয়ে মনোনয়ন পত্র জমা দেবেন। আগামী ৪ নভেম্বর রিটানিং অফিসারের কার্যলয়ে মনোনয়ন পত্র বাছাই-বাচাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১১ নভেম্বর। ভোট গ্রহণ ২৮ নভেম্বর।

গত ২৫-অক্টোবর সোমবার বিকালে মনোনয়ন বোর্ডের মূলতবি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্বে করেন দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী তৃতীয় ধাপে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla