1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

বোয়ালখালীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৭১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম মামুন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ই অক্টোবর) দুপুরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সারোয়াতলী বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরুল ইসলাম মামুন একই এলাকার আব্দুর শুক্কুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ ও কবর জিয়ারত শেষে বিদ্যুতের লাইন ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা আব্দুর রহমান জানান, ঘরের বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয় নুরুল ইসলাম। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla