1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মহেশখালীতে বিষ প্রয়োগ করে বানর হত্যা - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মহেশখালীতে বিষ প্রয়োগ করে বানর হত্যা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৫১০ বার পড়া হয়েছে
জাফর আলম, কক্সবাজার, ১৩ অক্টোবর
কক্সবাজারের মহেশখালীতে কলার সঙ্গে বিষ মিশিয়ে অর্ধশতাধিক বানরকে হত্যা করা হয়েছে। লাউ ক্ষেত বিনষ্টের অযুহাতে এ বানরগুলোকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার বড়মহেশখালীর মৌজার ভারিতিল্যা ঘোনা পাহাড়ে এ ঘটনা ঘটে। সেখানে একটি লাউ ক্ষেতের পাশে বানরগুলোকে মৃত পড়ে থাকতে দেখা যায়। এছাড়া কয়েকটি বানরকে গাছে ঝুঁলন্ত অবস্থায়ও দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড়ি জমিতে কাজ করতে যাওয়ার সময় লাউ ক্ষেতের পাশে বানরগুলোকে মৃত অবস্থায় দেখতে পায়। বানরগুলো প্রায় সময় লাউ ক্ষেতে নেমে ক্ষেত বিনষ্ট করে। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষেতের মালিক দিনের কোন এক সময় বিষ মিশ্রত কলা রেখে যায়। বানরগুলো ওই কলা খেয়ে মারা যায়।জানা গেছে, ওই লাউ ক্ষেতের মালিক ওই উপজেলার দেবাঙ্গা পাড়া গ্রামের জনৈক মোজাফ্ফার মাস্টারের ছেলে। বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারণে পাহাড়ে বন্য প্রাণীদের আবাসস্থল হুমকিতে পড়ছে। সবার অগোচরে পাহাড়ী এলাকায় এভাবেই নির্বিচারে বন্যপ্রার্থী হত্যাযজ্ঞ চলছে। তবে বরাবরই বনবিভাগ এ ব্যাপারে উদাসীন রয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রীন এনভায়রনমেন্ট মুভম্যান্টের মহেশখালী উপজেলার সভাপতি দিনুর আলম জানান, বন্যপ্রাণী হত্যা আইনগত অপরাধ। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।এ বিষয়ে জানতে মহেশখালী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন, পরে ফোন দিবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। …………..
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla