1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

বোয়ালখালী পৌর মেয়র-কাউন্সিলরের শপথ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৫৪৫ বার পড়া হয়েছে

বাবর মুনাফ

আজ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ শপথ গ্রহণ করেছেন।

বুধবার (১৩ অক্টোবর) দুপরে চট্টগ্রাম সার্কিট হাউজে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেছেন, “আজ যারা মেয়রসহ বিভিন্ন পদে শপথ নিয়েছেন তারা একমুহুর্ত আগে রাজনৈতিক কর্মী থাকলেও এখন থেকে জনগনের সেবক; সরকারের অংশ। তাই এ শপথ শুধু কিছু কথা নয়, দায়িত্ব পালনের অঙ্গিকার। এখন থেকে সকলে দেশের স্বার্থে কাজ করবেন।” অনুষ্ঠানে পৌরসভার নব-নির্বাচিত মেয়র জহুরুল ইসলাম ও কাউন্সিলর তারেকুল ইসলাম, সিরাজুল হক, আরিফউদ্দিন জুয়েল, সুনীল চন্দ ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী, মো. নাছের আলী, মাহমুদুল হক, মো. পারভেজ, মো. জাহাঙ্গীর আলম, রেবেকা সুলতানা মনি, জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু শপথবাক্য পাঠ করেন। বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম বলেন, “চট্টগ্রাম শহরের সবচেয়ে কাছের পৌরসভা বোয়ালখালী। কিন্তু এই পৌরসভার অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। হঠাৎ কেউ আসলে তাদের কাছে এই এলাকাটিকে বাংলাদেশ থেকে একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো মনে হয়।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। শপথ অনুষ্ঠানে শেষে বোয়ালখালী পরিষদ চত্বরে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla