1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

বোয়ালখালীতে মেধস মুনির আশ্রমে শুভ মহালয়া

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫৩৫ বার পড়া হয়েছে

 বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি

নানা মাঙ্গলিক আয়োজনে বোয়ালখালীর করলডেঙ্গা সন্ন্যাসী পাহাড় চুড়ায় অবস্থিত মেধস মুনির আশ্রমে শুভ মহালয়ার উদ্বোধন করেন ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জি। এ আহ্বানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বুধবার (৬ অক্টোবর) সকাল থেকে পূণ্যার্থী, পূজার্থী ও দর্শনার্থীদের সমাগম ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মেধস মুনির আশ্রম প্রাঙ্গণ। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জির সহধর্মিনী শ্রীমতি রুনা ব্যানার্জি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, ট্রাষ্টি বাবুল শর্মা। আর্শীবাদক আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ। বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক অমিত লালা, সাবেক সভাপতি অজিত বিশ্বাস, আহলা কড়লডেঙ্গা ইউপি চেয়ারম্যান হামিদুল হক মন্নান ও আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে প্রমুখ। এছাড়া আয়োজনের মধ্যে ছিলো চন্ডীপাঠ, দেবী ভগবতীর পূজা, ভোগরাগ, প্রসাদ বিতরণ ও মাতৃগীতাঞ্জলী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla