1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

এবার চট্টগ্রামেও পাওয়া যাবে ফাইজারের টিকা

নয়ন শীল
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামে প্রথমবারের মত আসছে ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা। মডার্না, সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকার পর এবার চট্টগ্রামেও দেওয়া হবে ফাইজার বায়োএনটেকের টিকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ দেশের ১০টি সিটি কর্পোরেশন ও ১৯টি জেলায় করোনা প্রতিরোধে ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে সরকার। এতদিন চট্টগ্রামে ফাইজারের টিকা সংরক্ষণের বিশেষ ব্যবস্থা না থাকায় এই টিকা থেকে বঞ্চিত ছিল চট্টগ্রামবাসী। ফাইজারের টিকা সংরক্ষণের ক্ষেত্রে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রার কোল্ড চেইন ব্যবস্থা নিশ্চিত করতে হয়।তাছাড়া এই টিকা কেন্দ্রে পৌঁছানোর পরে ১২ ঘণ্টার মধ্যে প্রয়োগ করতে হবে। কোল্ড চেইন ব্যবস্থা না থাকায় এতোদিন ফাইজারের করোনা ভ্যাকসিন রাজধানীর বাইরে দেওয়া না গেলেও দীর্ঘদিন পর কোল্ড চেইন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর ফাইজারের টিকা রাজধানী ঢাকার বাইরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে রাজধানীর বাইরে চট্টগ্রাম সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন ও কুমিল্লা সিটি করপোরেশন সহ মোট ১০টি সিটি কর্পোরেশন এলাকায় ফাইজারের টিকা প্রয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে ফাইজার বায়োএনটেকের টিকার জন্য বিশেষ সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা তৈরি করা হয়েছে। টিকা দেওয়া বিষয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষে এই কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla