1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বায়েজিদে চোরাই সেগুনগাছ সহ গ্রেফতার ২ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বায়েজিদে চোরাই সেগুনগাছ সহ গ্রেফতার ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪১৮ বার পড়া হয়েছে

 নয়ন শীল

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগরে অভিযান চালিয়ে চোরাই এক ট্রাক সেগুনগাছ সহ মোঃ হেলাল উদ্দিন (৩১) ও টুকু বড়ুয়া (৪২) নামের ২ জনকে আটক করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। বুধবার ৫ অক্টোবর ২১ ইং রাত ৮ঃ৩০ মিনিটে এসআই মোঃ আজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার ছিন্নমূল গেট থেকে অভিযান চালিয়ে চোরাই এক ট্রাক সেগুনগাছ সহ মোঃ হেলাল উদ্দিন (৩১) ও টুকু বড়ুয়া (৪২) কে আটক করেন করেন। এ প্রসঙ্গে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, রাতে মাদকবিরোধী অভিযানে আরেফিন নগরে যায় পুলিশের একটি দল। এ সময় কাঠভর্তি একটি ট্রাক দেখতে পেয়ে থামানো হয়। জিজ্ঞাসাবাদ করা হলে কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি, বরং বিভ্রান্তিকর কথা বলতে থাকে। তিনি আরো বলেন, ছিন্নমূল এলাকার ভেতরে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় পাচারকারীরা সেখানকার এবং জঙ্গল সলিমপুরের পাহাড়ের সেগুনগাছ কেটে পাচার করে। টুকু বড়ুয়া এ পাচারের ‘হোতা’। গত সপ্তাহেও তারা এক ট্রাক কাঠ পাচার করেছে বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla