1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ষোলশহরে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ষোলশহরে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

নয়ন শীলঃ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল সহ অনু হাসান (২১) ও আব্দুল গফুর (৪৩) নামের ২ জনকে আটক করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। শুক্রবার ২৪ সেপ্টেম্বর ২১ ইং ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ষোলশহর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ষোলশহর রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অনু হাসান (২১) ও আব্দুল গফুর (৪৩) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার মনিটর, ১টি সিপিইউ, ১টি এমপ্লিফায়ার, মোবাইল ফোন ও ২টি সাউন্ড বক্স উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla